চার বছরে দেশের সব কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী

Megna Tv

৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: সংগৃহীত

আগামী চার বছরে দেশের সব কৃষক কৃষক কার্ডের আওতায় আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (১২ এপ্রিল) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা বছরে আড়াই হাজার টাকা করে পাবেন।

তিনি জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইলের স্টেডিয়াম থেকে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প হিসেবে একসঙ্গে ১১ উপজেলায় ওই দিন কৃষক কার্ড উদ্বোধন করা হবে।  

কৃষিমন্ত্রী বলেন, ২২ হাজার ৬৫ জন কৃষককে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি বলেন, কৃষক কার্ডে কোনো রাজনীতিকরণ করা হবে না। এ জন্যই দেশের সব কৃষককে এর আওতায় আনা হয়েছে।

মন্ত্রী বলেন, জ্বালানির সংকট হলেও সারাদেশে কৃষি সেচে কোনো সমস্যা হবে না। কৃষকরা যাতে পর্যাপ্ত তেল পায় সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই যেন জ্বালানির সংকটে কৃষি সেচের সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

চাকরি হারালেন কুমিল্লার ৯৬ আনসার

#

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

#

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ: মোমেন

#

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

#

ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

#

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে;শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

#

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

#

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন

Link copied