লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ' পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

Megna Tv

১৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ইবনুল হাসান রায়হান - কুমিল্লা  জেলা প্রতিনিধি

মাহে রমজানের উপলক্ষ্যে লাকসামে কর্মহীন ও হতদরিদ্র দুইশ' পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করেছে ইয়ারা গ্রুপ।
বুধবার(১৯-০৩-২০২৫) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন মধ্যম আউশপাড়া গ্রামের কৃতি সন্তান ইয়ারা গ্রুপে'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন পাটোয়ারী পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।প্রতি পরিবারকে প্রায় ১৫ কেজি ইফতার ও ঈদ সামগ্রীর প্যাকেট দেয়া হয়। ইফতার সমগ্রীর মধ্যে রয়েছে ডাল, তেল, খেজুর, পেঁয়াজ,আলু,মুড়ি ও ছোলা ভুট।