সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!
২৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
শাহরিয়ার নাজিম জয়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সম্প্রতি। যদিও ঘটনাটি সংগঠিত হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল। ঠিক ওই সময়টাতে, মানে ২০১৫ সালের এপ্রিলে এই মামলার অন্যতম আসামী অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় ছিলেন নেপালে!
বুধবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমন চাঞ্চল্যকর তথ্য দেন অভিনেতা। এটাও জানান, তার কাছে এ বিষয়ে সকল তথ্য রয়েছে। চাইলে তিনি সেটা জনগণের আদালতেও পেশ করতে পারবেন।
ভিডিও বার্তায় এ বিষয়ে জয় বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে—২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।’
আত্মপক্ষ সমর্থনে জয় বলেন, ‘আমার কাছে সকল প্রমাণ আছে, মামলায় উল্লেখিত ১৫ এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপালে যাই। সেসময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে আমি, রুনা খানসহ অনেক তারকা আটকা পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে।’
বাস্তবতার বিপরীতে এমন মামলার আসামী হয়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন জয়। তার ভাষায়, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনও কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারও সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’
যদিও
এই ভিডিও বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করার জন্য
নয়। ‘জাতির কাছে নিঃশর্ত ক্ষমা’ চাওয়া ছিলো অভিনেতার মূল লক্ষ্য।