একই পরিবারে তিন সংসদ সদস্য

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে একই পরিবারের তিনজন সদস্য সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন।

নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী হলেও তার পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। ফলে তার এই মনোনয়নের মাধ্যমে বাবা, শ্বশুর এবং তিনি নিজে—একই পরিবারের এই তিন সদস্য সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় নিপুণ রায় চৌধুরী ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেত্রী বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব হিসেবেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব: তারেক রহমান

#

কুমিল্লায় লোটাস কামাল, (ওসি) নজরুলসহ ৩৫ জনের নামে মামলা

#

ইমেজ সংকট ফিরিয়ে আনতে দুদককে অনুরোধ সারজিস-হাসনাতের

#

বিএনপির আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: মির্জা ফখরুল

#

আরও ১০ নেতাকে বহিষ্কার করল বিএনপি

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

এবি পার্টির মনোনয়ন সংগ্রহ করলেন ডা. আবু বক্কর সিদ্দিক

#

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

#

‘অটোরিকশা নিষিদ্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করুন’

#

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied