ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রখ্যাত দার্শনিক কবি আল্লামা ইকবালের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা এবং ইকবাল বিষয়ক পাঠ প্রতিযোগিতা ২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাযকিরা-ই-ইকবালিয়াত কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটগাছের নিচে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, ইকবাল কেবল পাকিস্তানের কবি নন, বরং সমগ্র মুসলিম উম্মাহর কবি, যার চিন্তাধারা নিপীড়িত জাতিগুলোকে জাগ্রত করেছে। ইরানি বক্তা শাহাবুদ্দিন মাশায়েখি বলেন, ইকবালের দর্শন ইরানি তরুণদের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধে অনুপ্রাণিত করেছে। সামাজিক নেতা আরিফ সোহেল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি তরুণদের প্রতিরোধ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামও ইকবালের চিন্তারই প্রতিফলন। অধ্যাপক ড. কাওসার আবুল আলাঈ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবালের বিখ্যাত গ্রন্থ ‘The Reconstruction of Religious Thought in Islam’ এবং ‘খুদি’র দর্শন নিয়ে নিয়মিত গবেষণা চলছে। 
অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, টিকে থাকার জন্য আমাদের পশ্চিমা সংস্কৃতির পরিবর্তে ইকবালের দর্শনের আলোকে ইসলামী শিক্ষাকে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল আলাঈ (সাবেক চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ইরানি আলেম ও কবি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখি রাদ এবং অধ্যাপক ড. গোলাম রব্বানী (উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। এছাড়াও উপস্থিত ছিলেন জাকির আবু জাফর, মুহাম্মদ তানিম নওশাদ, ড. ফজলুল হক তুহিন, আবদুল কাদের জিলানী এবং আরিফ সোহেল।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘ফিকর-ই-ইকবাল’ গ্রন্থের ওপর ভিত্তি করে পাঠ প্রতিযোগিতা, লাইভ কুইজ এবং কাওয়ালি পরিবেশনা। পাঠ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম পাঁচজন বিজয়ীকে আকর্ষণীয় বই ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কণ্ঠে ইকবালের বিখ্যাত দোয়া পরিবেশিত হয়। অনুষ্ঠানটি শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ‘সিলসিলা ব্যান্ড’-এর কাওয়ালি পরিবেশনার মাধ্যমে, যেখানে ‘খুদি কা সির-এ নিহাঁ’ এবং ‘হার লহজা হ্যায় মোমিন’ প্রভৃতি পরিবেশনা দর্শকদের উদ্দীপ্ত করে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে ইকবালের চিন্তাধারা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৫ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে: নসরুল হামিদ

#

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

#

হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী

#

সাতক্ষীরায় বিএনপির সমাবেশ, জানেন না জেলা আহ্বায়ক

#

ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা মাঠে ধানের শীষে

#

নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান

#

বেগম খালেদা জিয়ার জানাজার সময় পরে জানানো হবে: বিএনপি

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু

#

খোকসায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র প্রার্থী রিপন হোসেন

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied