বরিশালে ভারতীয় সাবেক হাইকমিশনারের নামে সড়ক

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলক উন্মোচনকালে সংসদ সদস্য রত্না।

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে সাড়ে তিন কিলোমিটার সড়কের নামকরণ করা হয়েছে।

বরিশাল- (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না তার স্বামী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের উদ্যোগে এই নামকরণ করা হয়। তবে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সড়কের নামকরণ করা হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, তারা এই নামের কোনো সড়কের সংস্কার করছেন না। সংসদ সদস্য করে থাকলে সেটি তার নিজস্ব দায়। সরকারি দপ্তর তা জানে না। এদিকে সাবেক হাইকমিশনারের নামে সড়কের নামকরণ করায় বরিশাল জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৬ বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের তেরোঘর নামক এলাকায় প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী আশ্রম কলসকাঠি বধ্যভূমি পরিদর্শন করেন তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেই পরিদর্শনকে সম্মান জানাতে উপজেলা কমিটির সঙ্গে সভা ছাড়াই চলতি মাসের আগস্ট তেরোঘর এলাকার কলসকাঠী থেকে ডিঙ্গারহাট সাড়ে তিন কিলোমিটার সড়কের নাম ফলক উন্মোচন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না তার স্বামী এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে সড়কের পাশে হর্ষ বর্ধন শ্রিংলা ফলকের ভিত্তিপ্রস্তর লাগিয়ে দেন। ফলকটি ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে বলে জানান স্থানীয়রা। ফলকে সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল বলেন, সড়কের নামকরণে বাংলাদেশি কারও নামের ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রস্তাব নিতে হয়। আর বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়। এখানে সেসব নিয়মের কোনোটাই মানা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, কলসকাঠির তেরোঘরে সাড়ে তিন কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। তবে ওখানে হর্ষ বর্ধন শ্রিংলা সড়ক নামে কোনো সড়কের সংস্কার এলজিইডির কার্য তালিকায় নেই। এই নামে কোনো সড়ক রয়েছে তার অনুমোদন মন্ত্রণালয় থেকে আসেনি। সড়কের নামকরণ তো মন্ত্রণালয় থেকে হয়ে আসে। এই নামে আমরা কিছুই পাইনি। স্থানীয় সংসদ সদস্য যদি কোনো ফলক লাগিয়ে থাকেন সেটি তিনি ব্যক্তিগতভাবে করেছেন। সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটুকু বলতে পারি এই নামে কোনো সড়ক এলজিইডির নেই।

বরিশাল- আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি লাগানো হয়েছে। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার কর্মকর্তারা আসতে পারেননি। সড়কটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে কোটি ১২ লাখ টাকা।

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শাকিল আহমেদ ও ফারজানা রুপা ডিবিতে

#

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

#

কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!

#

দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান

#

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

#

কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ কমিটি গঠন

#

চূড়ান্ত বিজয় ছাড়া রাজপথ ছাড়বেন না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

এসএসসিতে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied