সিদ্ধিরগঞ্জে ফের ঝুটের গুদামে আগুন

Megna Tv

২৪ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফের ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটির মালিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ছোট ভাই রবিন মোল্লা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী ইপিজেডের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কাউন্সিলর রুহুল আমিন মোল্লা অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তিনি কিছু বলেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

উল্লেখ্য, একই দিন সকালে গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় একটি টেক্সটাইল মিলের ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied