বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

দেশের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় এস এম মাহবুবুল আলম বলেন, ‘হঠাৎ করে দেশের বেশ কয়েকটি জেলার লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছেন। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্তদের অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।’

তিনি বলেন, ‘ওয়ালটন দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মাঝে পিপিই, খাদ্য-দ্রব্য বিতরণ করেছেন। এরই ধারবাহিকতায় এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব স্ব অবস্থান থেকে বন্যার্ত মানুষের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের আপামর মানুষের জন্য আপনাদের এই ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এই কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা দিচ্ছি।’

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম প্রমুখ।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied