কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত কনটেন্ট ক্রিয়েটরের বিষয়ে যা জানা গেল

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে রাকিব আহমেদ (২৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করেছে।


নিহত রাকিব আহমেদ শেখ বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবারটি বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে রাকিব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে কিছুটা দূরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা রাকিবকে লক্ষ্য করে মাথায় গুলি করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।


রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধাওয়া দিয়ে একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।


নিহতের বন্ধু আল-আমিন ও রনি জানান, তারা চা খাওয়ার সময় হঠাৎ হামলার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied