এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ১ লাখ ৬ হাজার ৯ জন পেল জিপিএ–৫

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

এসএসসিতে চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী।

আজ সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫, বিগত ২০২৫ সালে ছিল ৬৮.০৪, পাসের হার কমেছে ৩.৯৯। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১.৪০১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৫ সালে জিপিএ–৫ ছিল ১,২৫,০১৮ জন, ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১,০৬,০০৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯,০০৯ জন।

মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩ টি। মোট কেন্দ্র বেড়েছে ২০১ টি। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ৫৭ টি, ২০২৫ সালে ছিল ৪৮ টি। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২২৬টি, ২০২৫ সালে ছিল ৮৬ টি। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে ০% পাস প্রতিষ্ঠান ২৯টি, ২০২৫ সালে ছিল ০ টি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied