কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের ধর্মঘট

Megna Tv

১৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুমিল্লায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছেন ম্যাটস শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে কুমিল্লায় অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট সমাবেশ করছে ম্যাটস শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নগরীর কান্দিপাড়ে আন্দোলনের ১৪তম দিনে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে, হাতে শিকল বেঁধে গায়ে কাফনের কাপড় পরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে করেন।

আন্দোলনরত শিক্ষার্থী আয়েশা ফারজানা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাত থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে না। তারা বেকার হয়ে যাচ্ছেন।

শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, আমরা বেকারত্ব থেকে মুক্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি

সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বেমেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশনামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি নিয়োগের ব্যবস্থা করতে হবে।

এদিকে প্রচণ্ড গরমে কান্দিপাড়ে অবস্থান মানববন্ধন কর্মসূচি পালনকালে ম্যাটস শিক্ষার্থী সালমা আক্তার, রিয়া চৌধুরী, আকাশ, শুভব্রত, অনিক, রায়হানসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ব্যাপারে কুমিল্লা সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. মো. সালাউদ্দীন মাহমুদ বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির জন্য ম্যাটসের সিলেবাস আন্তর্জাতিক মানের করা হয়েছে। তারা না বুঝে আন্দোলন করছে। তারা সঠিক পথে এগুচ্ছে না। কোনো দাবি থাকলে তাদের প্রতিনিধি দল সরাসরি ডিজি মহোদয়ের নিকট সাক্ষাৎ করে জানাতে পারে। পাস করা শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তাদের সামনে পরীক্ষা। তাদের পড়ালেখার ক্ষতি করছে। তাদের নিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied