নোয়াখালীতে জামায়াতের আমির গ্রেপ্তার

Megna Tv

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির কাজী হানিফ গ্রেপ্তার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৮ অক্টোবর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দুই দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১ নম্বর আসামি করে ৩১ জনের নামে মামলা হয়। চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied