কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী): [২] কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর ) দুপুরে সমুদ্র সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। যার শরীরের উপরিভাগে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা।
[৪] কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তন করা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল