৩ ছিনতাইকারীকে গণধোলাই : অটোরিকশা উদ্ধার

Megna Tv

৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধারকৃত অটোরিকশা।

কুমিল্লার লাকসামে ৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে যাত্রীবেশে ৪ ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেয়। রাত ৯টার দিকে অশ্বদিয়া হাইস্কুল মসজিদের সামনে এসে একজন প্রস্রাবের কথা বলে রিকশাটি থামায়। এ সময় চালক সুমনের (১৭) চোখে-মুখে মলম লাগিয়ে তারা ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ইত্যবসরে সুমন বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানায়। পরে বাকই ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় লোকজন অটোরিকশাসহ ৪ ছিনতাইকারীকে আটক করলেও ইউসুফ নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। এ সময় আটক ৩ জনকে ‌গণধোলাই দেয় উৎসুক জনতা।

পরবর্তীতে লাকসাম থানার এসআই আশরাফুল ইসলাম অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হলো- বরুড়ার ডাবুরিয়া মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোহন হোসেন (২২), লাকসামের নগরীপাড়ার (দেইল্লাগো বাড়ির) মৃত আলী আশরাফের ছেলে সাইফুল ইসলাম (২০) ও নাঙ্গলকোটের চান্দপুরের বজলুর রহমানের ছেলে মামুন (৩৫)। এ ঘটনায় রিকশাচালক সুমন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

লাকসাম থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া জানান, আটক ৩ ছিনতাইকারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied