ইউনিয়ন অফিস থেকে মরদেহ উদ্ধার, ২ গ্রামপুলিশ সদস্য আটক

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতের কক্ষ থেকে লাফারুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রামপুলিশের দুই সদস্যকে আটক করা হয়েছে।

নিহত লাফারুল নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা কুরবান আলীর ছেলে।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের দাবি, লাফারুলের বিরুদ্ধে এলাকায় ছয় থেকে সাতটি সাইকেল চুরির অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে তাকে আটক করে গ্রামপুলিশ। পরে তাকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটক রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষ দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকালে ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদে যান। এরপর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় রহিম ও শাহজাহান নামে দুই গ্রামপুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied