শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে স্লোগান দেন সারজিস আলম। এ সময় এনসিপির নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্লোগানে সারজিস আলম বলেন, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘জনতা না একতা, জনতা-জনতা’, ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট’।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ বিষয়ে নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপি নেতাদের এ আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী এবং এতে সিলেটবাসী ক্ষুব্ধ।

তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত অব্যাহত রয়েছে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক সন্ধ্যায়

#

চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু

#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনসহ ৮৯ জনের নামে মামলা

#

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবারও

#

গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

#

খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি ও সংঘর্ষে নিহত ৩ জন

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার ভিডিও ভাইরাল

#

জিয়া আমাকে বাড়ি-গাড়ি দিতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied