লাকসামে আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

Megna Tv

২৪ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
মরহুম আবুল খায়ের সৃতি স্বরণ ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ ক্রেস্ট প্রদান


ইবনুল হাসান রায়হান- কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে মরহুম আবুল খায়ের স্মৃতি স্বরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে ও আবুল খায়ের সৃতি সংসদের আহবায়ক ডা: মশিহুর রহমান মনিরের আয়োজনে এবং মাষ্টার এমরান হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।