গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
১৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় করা হয়।
(কুমিল্লায় লোটাস কামালসহ ওসি নজরুলের নামে মামলা)
বৃস্পতিবার (৫ই সেপ্টেম্বর ২৪ইং) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন পিপিএম জেলার সার্বিক কর্মকান্ড ও শান্তিশৃংখলা নিয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার।
সভায় উপস্থিত জেলার সাংবাদিকগণ তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। এসময় সাংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ ও জেলার আইন শৃংখলা রক্ষার সমস্যা গুলো নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন শুনেন ও নোট করেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদেরসহ সচেতন সকলের সহযোগিতা কামনা করেন। এসময় গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।