ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসন ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় ড্রেনের ভেতর থেকে বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিকের পানির বোতল, গৃহস্থালি বর্জ্য এবং জমাটবদ্ধ মাটি-বালু উদ্ধার হচ্ছে, যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কারের সময় দেখা যায়, অনেকেই অসচেতনভাবে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ড্রেনে ফেলছেন। ফলে ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহল মনে করেন, শুধু অবকাঠামো উন্নয়ন বা ড্রেন সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা বলেন, জনগণ সচেতন হলে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে সিটি করপোরেশনের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে চলমান রয়েছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়। সবাইকে ড্রেন ও খালে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।”

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ ড্রেন, নালা ও পানি প্রবাহের পথগুলো পরিষ্কার করার বিশেষ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied