কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি: শিক্ষামন্ত্রী

Megna Tv

২২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি :সংগ্রহ

 শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। আগের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করবো। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

[৩] শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।  

[৪] তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা শিক্ষাক্রমে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে আমরা গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।

[৫] শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেক্ষেত্রে বলবো- নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। এছাড়া আরও বেশকিছু পরিবর্তন করতে হবে। 
 
[৪] তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি, আমাদের সে কারেকশনগুলো আসবে সেগুলো সমাধান করবো। সম্পাদনা: সমর চক্রবর্তী

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশ থেকে পালিয়ে যেতে চান ইউপি চেয়ারম্যান

#

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির

#

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল কোথায়?

#

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

#

৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

#

তাঁতিবাজারে ছিনতাই: পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা নাহিদ

#

কুবির বাস চাপায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

Link copied