কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

Megna Tv

২৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ইফতার দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি: সাইফুল ইসলাম আলিফ ।।

 কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। শুক্রবার  বিকালে গোল্ডেন স্পুনে এই ইফতার দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অব নাঙ্গলকোট কুসান এর সভাপতি সৈয়দ আরাফাত আজমের সভাপতিত্বে জাকারিয়া সাইমনের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সালেহ  আহমেদ  মামুন, সৈয়দ আনোয়ারুল আজম, সহযোগী অধ্যাপক .শাহদাত হোসেন, ম্যানেজমেন্ট  ডিপার্টমেন্ট সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, এডভোকেট হামিদুল হক।


মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, মৌকরা ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ , যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনাম ভূইয়া,প্রফেসর আব্দুল হাকিম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট হাতে তুলে দেন মাইন উদ্দিন, জাহিদুল ইসলাম, আজহার উদ্দিন, কামরুল হাসান। 

 

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল আমিন মজুমদার, জাকারিয়া সাইমুন,আরমান উদ্দিন,রিয়াজ উদ্দিন অন্তর  সহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত  পরিচালনা করেন আব্দুল হাকিম।এ সময় প্রধান অতিথি বলেন রাজনীতিটা হচ্ছে শুধু জনগনের  সেবায় নিজেকে নিয়োজিত রাখা।রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা যায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied