২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

Megna Tv

১১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে চলতি অর্থবছরেই বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের কার্যদিবসে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার (সিরাজগঞ্জ-১) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, "গণতান্ত্রিক এই সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। আমরা একটি মানসম্মত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ৪৩টি সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "চলতি অর্থবছরেই ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা সরকারের রয়েছে।"

এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল কর্মসূচি চালু করার বিষয়টিও সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশে বিএসএফ সদস্য আটক

#

প্রেমিকাকে পাস করাতে মেয়ে সেজে হলে গিয়ে ধরা প্রেমিক

#

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

#

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

#

এবছর সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

#

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

দাবদাহে পুড়ছে ১৩ জেলা, অব্যাহত থাকার আভাস

#

দুপুরের মধ্যে তীব্র ঝড়ের শঙ্কা, ৬ অঞ্চলে সতর্কসংকেত

#

স্বাভাবিক জীবনে ফিরতে চান গুলিতে বাকশক্তি হারানো দলিল উদ্দিন

Link copied