পাসপোর্ট-ভিসা ছাড়াই দেশে প্রবেশের সময় সন্তানসহ দম্পতি গ্রেপ্তার

Megna Tv

২০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ছবি: সংগৃহিত

পাসপোর্ট ভিসা ছাড়া দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন সন্তানসহ এক দম্পতি। পরে সেখান থেকে দেশে ফেরার সময় কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

গতকাল সোমবার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার।

গতকাল সকাল সাড়ে ৯টায় বুড়িচং উপজেলার বিজিবির শংকুচাইল বিওপির টহল দল ভবেরমোড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করে। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাঁচবুনিয়া গ্রামের কলম হাওলাদারের ছেলে মো. ওসমান (২৪), তাঁর স্ত্রী ইন্নাকা আক্তার (২১) এবং তাঁদের তিন বছরের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকালে বিজিবির শংকুচাইল বিওপির টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে ছিল। সময় সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার ভবেরমোড়া নামক স্থান দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে প্রবেশের সময় শিশুসন্তানসহ ওই স্বামী-স্ত্রীকে আটক করা হয়।


সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু



আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা গত ২৯ জানুয়ারি অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশি দালাল রবিউল ইসলামের সহায়তায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করেন। পরে তাঁরা ভারতের বেঙ্গালুরু শহরে যান। সম্প্রতি ইন্নাকা আক্তার অসুস্থ হয়ে পড়েন। কারণে ভারতীয় দালাল শরীফ হোসেনের সহায়তায় বুড়িচং সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন।  

লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার জানান, আটক তিনজন বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজ মঙ্গলবার সকালে বলেন, ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।


মেঘনা টিভির খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied