মায়ের স্বপ্ন পূরণে হেলিকাপ্টারে গ্রামে ফিরলেন আলম

Megna Tv

১৯ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
হেলিকপ্টারে আসা সৌদি প্রবাসী আলমকে বরণ করে দেন তার বাবা মা ও এলাকাবাসী।

মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরলেন প্রবাস ফেরত আলম আনসারী। তিনি চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মমিনপুর মুকমদশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহিম বকাউলের ছেলে এবং সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার ( সেপ্টেম্বর) বিকেলে দীর্ঘ প্রবাস জীবনের পর মমিনপুর মুকমন্দশা গ্রামে হেলিকাপ্টারে চড়ে অবতরণ করেন তিনি। গ্রামীণ পরিবেশে এভাবে তার হেলিকপ্টার চড়ে আসায় উৎসুক জনতার ভীড় দেখা গেছে।

স্থানীয়রা বলেন, আলম আনসারী প্রবাস জীবন কাটালেও নিজ গ্রামের প্রতি তার অনেক মমত্ববোধ। তাই তো তিনি তার মা বাবা স্ত্রী কামরুন্নাহার বেগম এবং ছেলে এবং কন্যা সন্তানের জন্য দোয়া চেয়ে প্রায়ই এলাকার মসজিদ মাদ্রাসা সাধারণ মানুষের উন্নয়নে সহায়তা করে থাকেন। আর সেবামূলক কাজ করে তিনি নিজেও আবেগাপ্লুত থাকেন।

প্রবাসী মো. আলম আনসারীর বাবা বীর মুক্তিযোদ্ধা . রহিম বকাউল এবং মা তফুরা বেগম বলেন, খুব ইচ্ছে ছিল আমাদের ছেলে আলম আনসারী বিদেশ থেকে দেশে ফিরে এলে হেলিকাপ্টারে করে গ্রামে আসবে। আমাদের সেই মনের আশা এবার পূর্ণ হয়েছে। সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাইছি।

বিষয়ে সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম আনসারী বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে জীবিকার তাগিদে ছিলাম। তখন মায়ের স্বপ্ন আমি যাতে হেলিকাপ্টারে করে গ্রামে ফিরি। এবার সেটা পূরণ করতে পেরে মনে শান্তি লাগছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

তারুণ্যের সমাবেশের পর এবার আসছে 'তারুণ্যের রোডমার্চ'

#

সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল

#

কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

#

বনমন্ত্রীর সঙ্গে যে সব বিষয়ে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

#

মৌলভীবাজারে বন্যা, ভয়ানকভাবে বাড়ছে পানি , প্লাবনে বন্দি দেড় লক্ষাধিক মানুষ

#

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

#

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব ৩৫ হাজার পরিবার

#

এ.এস.টি ভূঁইয়া ডিস্ট্রিবিউশন এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

Link copied