নানুর বাড়ীতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দুই শিশুর মৃত্যু

ইবনুল হাসান রায়হান, বিশেষ প্রতিনিধি।।

নানুর বাড়ীতে বেড়াতে এসে নৌকায় ভ্রমণ করতে গিয়ে পানিতে ডুবে হুমায়ারা আফসার শাহানা (১২) ও আবদলুল্লাহ আল আরিচ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন মধ্যম আউশপাড়া ভূইয়া বাড়ীর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু হুমায়ারা আফসার শাহানা শাহারাস্তি উপজেলার রঘুরামপুর মুন্সী বাড়ীর হান্নান মুন্সির মেয়ে ও আবদলুল্লাহ আল আরিচ বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহানার ফুফাতো ভাই ও আরিচের মামা আউশপাড়া গ্রামের বাসিন্দা রাশেদ ভূইয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন পূর্বে  ছোট্ট আরিছ ও শাহানা আক্তার নিজ গ্রাম থেকে মায়ের সঙ্গে পাশ্ববর্তী উপজেলা লাকসাম আউশপাড়া গ্রামের মৃত সাদেক হোসেনর ছেলে রাজু ও রাশেদ ভূইয়া তার নানা ও খালুর বাড়িতে বেড়াতে যায়। এদিন মঙ্গলবার বিকালে দিকে আউশপাড়া ভূইয়া বাড়ীর ৫/৬ শিশুদের সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করতে যায় তারা। ভূইয়া বাড়ির বেড়িবাঁধ এলাকায় গিয়ে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৪জন শিশু বেড়িবাঁধে উঠলেও অপর দুই শিশু পানিতে ডুবে যায়। এসময় শিশুদের আত্মচিৎকার  পানি বন্দী স্বজনরা বাড়ীর থেকে এসে পৌঁছাতে দুই শিশুর  পানিতে বাসতে দেখে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুর মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

পরে তাদেরকে তাদের পারিবারিক কবরস্থানে বাদ এশা দাফন করা, বিষয়টি নিশ্চিত করেন হুমায়ারা আফসার শাহানার বোন বড় হাফেজা আক্তার শারমিন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied