আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’, লিখলেন ১০ বছরে

Megna Tv

১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
আবুল হায়াত
টানা ছয় দশকের শিল্পীজীবন আবুল হায়াতের। অভিনয়ে, লেখায় এবং নির্মাণে নিজেকে গতিময় রেখেছেন সবসময়। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য তিনি লোভনীয় সব চাকরি-ক্যারিয়ার ছেড়েছেন। জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার সবিস্তারে জানার সুযোগ হবে এক মলাটে। কারণ, এরমধ্যে আবুল হায়াত লেখা শেষ করেছেন নিজের আত্মজীবনী গ্রন্থ। নাম দিয়েছেন ‘রবি পথ’।

নামটি একটু অন্যরকম লাগলেও, সূত্রটি বেশ সরল। অভিনেতা জানান, তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে অভিনেতার বাবা আদর করে তাকে রবি ডাকতেন। সেখান থেকেই বইয়ের নাম ‘রবি পথ’ রেখেছেন। যে গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ। এরমধ্যে লেখার কাজ শেষ। চলছে প্রচ্ছদ অলংকরণ। সেটির দায়িত্ব নিয়েছেন অভিনেতার মেয়ে সুঅভিনেত্রী ও চিত্রকর বিপাশা হায়াত।
আবুল হায়াত জানান, এই বইটি শেষ করতে টানা ১০ বছর সময় নিয়েছেন। যদিও বইটি হবে বড়জোর ৩শ পৃষ্ঠার। প্রকাশ করবে সুবর্ণ প্রকাশনী। কিন্তু এতোটা সময় লাগার কারণ কী? আবুল হায়াত বলেন, ‘আমি আসলে খুবই অলস প্রকৃতির লোক। একটু লিখি, আবার ফেলে রাখি। দেখা গেল, কোনও দিন এক চ্যাপ্টার লিখেছি, কোনও দিন এক পৃষ্ঠা, তারপর বহুদিন লিখিইনি। মূলত বড় মেয়ে বিপাশার চাপে লেখাটা শেষ করতে হয়েছে। কারণ, কিছুদিন পর পর ওর তাগাদা আর নিতে পারছিলাম না। এরমধ্যে ছোট মেয়ে নাতাশা প্রকাশনীও ঠিক করে রেখেছে। বলা যায়, ওদের দুজনের চাপে পড়েই লেখাটা ১০ বছরের মাথায় শেষ করতে পারলাম।
দুই মেয়ের লক্ষ্য ছিলো ৭ সেপ্টেম্বর বাবার ৮০তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করবেন। কিন্তু সেটি সম্ভব না হলেও, এই সেপ্টেম্বরেই ‘রবি পথ’ প্রকাশ হবে, প্রকাশনীর বরাত দিয়ে এমনটাই জানালেন আবুল হায়াত। 

আত্মজীবনীতে ঠিক জীবনের কোন কোন অংশ তুলে ধরছেন আবুল হায়াত, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘জন্ম থেকে এই পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আসলে লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার অনেক কিছু মনে হয় না লিখলেই ভালো। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এতে।’

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে ট্রেনে চেপে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনও নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেতা।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied