তেঁতুলিয়ায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
তেঁতুলিয়ায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাড়িয়ালজোত এলাকা থেকে ময়ূর পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বন বিভাগ কর্মকর্তা জানান, তেঁতুলিয়া উপজেলা সদরের শারিয়ালজোত এলাকার কামাল হোসেনের বাড়িতে ময়ূর ধরে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা তার বাড়িতে হাজির হই । প্রথমে তিনি ময়ূরটি দিতে অস্বীকৃতি জানন। পরে আমরা ইউএনও স্যারকে ময়ূরের বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক পুলিশকে পাঠান। পরবর্তীতে বন বিভাগ ও পুলিশের সহায়তায় ময়ূরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন নামের এক ব্যক্তি গতকাল নিজের সীমান্তসংলগ্ন চা বাগানে ময়ূরটি ঘোরাঘুরি করতে দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় চা বাগানে আহত অবস্থায় ময়ূর পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তারা ছুটে আসেন। বাড়ির মালিক কামাল হোসেন তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তা মো. শহিদুল ইসলামের হাতে ময়ূর পাখিটি হস্তান্তর করেন।

বন বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা ময়ূর পাখিটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সংরক্ষণের জন্য আপাতত তেঁতুলিয়া ইকোপার্কে রাখা হয়েছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied