শিবির নেতা রায়হানের জানাজায় মানুষের ঢল

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
শিবির নেতা রায়হানের জানাজায় মানুষের ঢল

রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে শিবির নেতা আলী রায়হানে জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।

আলী রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পড়াশোনা শেষ করেছেন। তিনি রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাসা রাজশাহীর তাহেরপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকার দিকে যান। শিক্ষার্থীরা রাজশাহীর মহানগর আওয়ামী লীগের অফিস সংলগ্ন এলাকায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ আলী রায়হান। পরে তিনদিন রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান।

আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে মুক্ত করেছে। এখন যদি কেউ আবারও বাংলাদেশে দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণ যাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে তাদের দেশ ছাড়াও করতে পারে। যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের রক্তের দাগ না শুকাইতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে তাদের আমরা ঘৃণা করি।এসময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রী সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

#

সিএনজি সংগঠনের মোঃ আলম ৬ মাসের ছুটিতে, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ কবির হোসেন

#

আরও চার উপদেষ্টার শপথ, বঙ্গভবনে অতিথিরা

#

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিলোমিটারের কাজ মাসের পর মাস, কুমিল্লা আমতলীতে নিত্য দুর্ভোগ

#

এবার সেই উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

#

সরকারের মতো পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

#

আন্দোলনকারী আনসারদের সম্পর্কে কি তথ্য দিলেন,ডিজি

#

গাজীপুরে মিনিবাস, পিকআপভ্যান ও রেললাইনে অগ্নিসংযোগ

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied