ঘুষ কেলেঙ্কারি: ইউক্রেনের সাবেক সীমান্তরক্ষী প্রধান বরখাস্ত

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

ঘুষ কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় ইউক্রেনের সাবেক সীমান্তরক্ষী প্রধান সের্হি ডিনেকোকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করেছে দেশটি। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম সাসপিলনের বরাতে এ তথ্য জানায় কিয়েভ ইনডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, সের্হি ডিনেকো ২০১৯ সাল থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত স্টেট বর্ডার গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত মাসে তার বিরুদ্ধে ২ লাখ ৪ হাজার ইউরোর একটি ঘুষ চক্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) জানায়, ২০২৩ সালে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সীমান্ত দিয়ে সিগারেট পাচার সহজ করতে সীমান্তরক্ষীরা অন্তত ২ লাখ ৪ হাজার ইউরো ঘুষ গ্রহণ করে। নাবুর তথ্য অনুযায়ী, পাচারকারীরা ভুয়া কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত যানবাহন ব্যবহার করত, যার যাত্রীরা ছিলেন ইউক্রেনীয় কূটনীতিকদের আত্মীয়স্বজন।

ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কারণে এসব ব্যক্তি সীমান্তে কোনো ধরনের তল্লাশি ছাড়াই পার হতে পারতেন বলে জানায় নাবু। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রেই দেমচেঙ্কো ৬ ফেব্রুয়ারি সাসপিলনকে জানান, ২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ডিনেকোকে সামরিক বাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied