প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী, রংপুরে গেল বাঘ

Megna Tv

১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী।

চট্টগ্রাম থেকে প্রাণী বিনিময়ের আওতায় একজোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে এক জোড়া জলহস্তী পেতে যাচ্ছে চট্টগাম চিড়িয়াখানা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। পুরুষ জলহস্তীর বয়স ১২ বছর। আগামী সপ্তাহ নাগাদ আরেকটি জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হবে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ পৌঁছে দেওয়া হয়েছে রংপুর চিড়িয়াখানায়।

জানা গেছে, একটি প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন গড়ে হাজার ৫০০ কেজি হয়ে থাকে। প্রাণীর খাবার ঘাস-পাতা বিভিন্ন ধরনের ফলমূল। জীবনকাল ৩০ থেকে ৪০ বছর।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ শুভ হোসেন জানিয়েছেন, প্রাণী বিনিময়ের মধ্যে দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো জলহস্তী সংযোজিত হয়েছে। আগে যেখানে কুমির রাখা হতো সেখানে জলহস্তীর বাসস্থান করা হয়েছে। আর কুমিরের খাঁচা তৈরি করা হয়েছে চিড়িয়াখানার পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ইউএনও কার্যালয়ে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা: সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি মহিউদ্দিন

#

চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ

#

দেশের বাজারে বাড়ানো হল স্বর্ণের দাম

#

তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

#

জামানত হারিয়ে স্তব্ধ মাহি, মুখ খুললেন ভোটের পরদিন

#

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল জব্দ

#

আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক

#

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link copied