সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল ইলিশ মাছ

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি
ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকায় টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারকালে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘জব্দ করা ২৭৫ কেজি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied