দেশে অকটেন মজুত আছে ৭৯৪০ টন, ১১ হাজার টন পেট্রোল

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশে এখন পর্যন্ত অকটেন মজুত আছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন, আর ডিজেল আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, আজ পর্যন্ত ডিজেল মজুদ আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেন আছে ৭হাজার ৯৪০ টন, পেট্রোল আছে ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত আছে। জেট ফুয়েল আছে ৪৪ হাজার ৬০৯ টন।

তিনি বলেন, ৩০ মার্চ জ্বালানি উদ্ধার হয়েছে ৮৭ হাজার ৮০০ লিটার। সব মিলিয়ে জ্বালানি উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার টন। মামলা হয়েছে ১২ শ ৪৪টি, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৪ জনকে।

জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, যারা মজুত করেছে, তারাই বলতে পারবে কেন মজুদ করছে। জ্বালানির কোনো সংকট নেই। তিনি বলেন, সপ্তাহের মধ্যে নির্দিষ্ট ভেহিক্যালসের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। কম সময়ে সব গাড়িকে দেয়া সম্ভব না, বিষয়টা জটিল। 

তিনি বলেন, ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিপোতে চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। না দেওয়ার কোনো তথ্য নেই। গত বছর যে পরিমাণ জ্বালানি পেয়েছিল, এ বছরও সেই পরিমাণ দেওয়া হচ্ছে। মজুত করার প্রবণতা থেকে কেউ বেশি চাইলে অন্য বিষয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied