বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ৫০

Megna Tv

১৩ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।

বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

জেলা বিএনপি সূত্রে জানা জানা যায়, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে। শহরের প্রধান সড়ক ধরে আগাতে থাকলে শহরের পৌর সুপার মার্কেটের সামনে পুলিশ বিএনপির পদযাত্রা কর্মসূচি আটকে দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকলে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটা ও ধাওয়া খেয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, ‘দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করে আমরা পৌর মার্কেটের সামনে এলে পুলিশ আমাদের বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের পুলিশ অতর্কিত লাঠিপেটা করে। এতে আমাদের ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোচ্ছিলেন। তাদের অফিসের সামনে যেতে বলা হয়। তাদের পৌরসভার সামনে পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়। তারা না মেনে শহরের দিকে চলে আসেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সড়কদ্বীপে নেতাকর্মীরা পড়ে যান। তবে কোনো লাঠিপেটা হয়নি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

#

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

#

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, জানাল আবহাওয়া অফিস

#

'যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

#

ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ছাত্র ফোরামের রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

#

জবি শিক্ষার্থীদের বাস সংস্কারে স্বস্তি, উদ্যোগ কুসিক প্রশাসকের

#

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে : শিক্ষা উপদেষ্টা

#

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied