আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া নামক স্থানে লোকাল ট্রেনে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নাঈম হোসেন দিন মজুরের কাজ করতেন।

তিনি রোববার বিকেল ৫টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিকট রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ওই স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটাপড়ে দেহ দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

সাঁকো দিয়ে সেতু পার, ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

#

চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

#

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

#

প্রথম আলোর পোড়া ভবন পরিদর্শন করে যা বললেন সারজিস

#

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক মকসুদ:নিজ গ্রামে দাফন সম্পন্ন

#

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ

#

কুমিল্লা দেবিদ্বারে আচরণ বিধি'র কথা বলে নিজেই লঙ্ঘন করলেন আচরণ বিধি

#

আ.লীগ নেতার উদ্দেশে ছোঁড়া গুলি কলেজছাত্রের পায়ে

#

বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied