বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল

Megna Tv

৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বৃষ্টির পানিতে মাটি ধুয়ে বেরিয়ে আসা মর্টারশেল।

কুমিল্লার লালমাই উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টারশেল বেরিয়ে আসে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টারশেলটি দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিল। গতকাল সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মঙ্গলবার মর্টারশেলটি বের হয়ে আসে। সকাল সাড়ে টার দিকে স্থানীয়রা দেখে বিষয়টি পুলিশকে জানায়। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এবং শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মর্টারশেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied