রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস বন্ধ

Megna Tv

১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
রাজবাড়ী-ঢাকা রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। সোমবার (২ অক্টোবর) সকাল থেকে কোনো বাস রাজবাড়ী ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে থেকে পরিবহন বন্ধের খবর না জানায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সিদ্ধান্তে এ ধর্মঘট পালন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জনিয়েছেন। তবে দায়িত্বশীলদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর পরিবহন মালিকরা ধর্মঘট পালন করছেন। একাধিক সূত্র জানায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এ জন্য তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়।

পরে ঢাকার বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল।

এদিকে যাত্রীরা বাধ্য হয়ে অন্য উপায়ে ঢাকায় রওনা হচ্ছেন। অনেকে ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা এবং লোকাল অন্যান্য বাসে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে নদী পার হয়ে ঢাকায় যাচ্ছেন।

এ ব্যাপারে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

#

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

#

বাবার মৃত্যু শোকে ছেলের মৃত্যু

#

একাত্তরে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন তাদের কাছ থেকে যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে - মনিরুল হক চৌধুরী এমপি

#

‘ই-হেলথ কার্ড’ পাচ্ছে জনগণ, শুরুতে ৫ জেলায় চালু হবে সেবা

#

মুরাদনগরে জাতীয় শোক দিবস কে সামনে রেখে আ.লীগের যৌথ বর্ধিত সভা

#

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

#

অন্তর্বর্তী সরকারের সময়েও ঝুলে আছে প্রশাসন ক্যাডারের পদোন্নতি

#

বৃষ্টিতে চট্টগ্রাম নগরে ফের জলাবদ্ধতা

#

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied