জামায়াত-বিএনপির সব চক্রান্ত রুখে দিতে হবে : মুজিবুল হক

Megna Tv

১৭ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
কুমিল্লার চৌদ্দগ্রামে শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মুজিবুল হক।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি দেশকে অশান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সব চক্রান্ত রুখে দিতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হয়েছে এবং চলমান রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের চৌদ্দগ্রাম বাজার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান। আরও বক্তব্য দেন পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদুর রহমান খোকন, আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবুল হক।

দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবুল হক এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করে এবং উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied