গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করছেন হাফেজরা।

প্রচলিত রীতি অনুযায়ী গায়েহলুদ অনুষ্ঠানের জন্য সাজে মঞ্চ। তৈরি করা হয় নান্দনিক স্টেজ। কিন্তু এরপরই সবাইকে অবাক করে দিয়ে বরের বাবা একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে ১০ জন কোরআনে হাফেজকে নিয়ে আসেন কোরআনখানি করতে। নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে পুরো এলাকায়। গান বাজনার পরিবর্তে কোরআন তিলাওয়াতের খবরে ওই গায়েহলুদ অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন অনেকেই।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার নম্বর ওয়ার্ডের কমলপুর গ্রামে ব্যতিক্রমী গায়েহলুদ অনুষ্ঠিত হয়। প্রবাসী গাজী রবিউল হাসান কমলপুর গ্রামের গাজী বাড়ির গাজী মো. দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে।

বরের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন জানান, একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান গান-বাজনার পরিবর্তে কোরআনখানির (৩০ পারা পাঠ সম্পন্ন) মধ্য দিয়ে শুরু করা হলো। তিনি আশা করেন, সম্পূর্ণ ইসলামি শরিয়া মোতাবেক সম্পন্ন হোক তার ছেলের বিয়ে।

এদিকে ব্যতিক্রম এমন আয়োজনে খুশি স্থানীয়রাও।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রবিউল হাসানের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানকে ঘিরে বাহারি ফুলের আবহে দৃষ্টিনন্দন হলুদ মঞ্চ তৈরি করা হয়। গান বাজনা আর নৃত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়েছে। কোরআন তিলাওয়াতের জন্য পাশের মাদ্রাসা থেকে ১০ জন কোরআনের হাফেজকে নিয়ে আসেন বরের বাবা গাজী দেলোয়ার হোসেন। খবর ছড়িয়ে পড়লে বয়োজ্যেষ্ঠরা ভিড় করেন গায়েহলুদ অনুষ্ঠান দেখতে।

তারা জানান, গায়েহলুদ বা বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গানের কারণে রাতে ঘুমানো যেত না। নাচগানের পরিবর্তে কোরআনখানির আয়োজন করা হয়েছে। এটা সত্যিই একটা ভালো দিক।

সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়েহলুদ অনুষ্ঠান সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বিশ্বাস সবার।

বিয়ের অনুষ্ঠানে ধর্মীয় সংস্কৃতির আবহ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে চৌদ্দগ্রাম পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গান বাজনার বিপরীতে কোরআন তিলাওয়াতের মাধ্যমেও একটি গায়েহলুদ অনুষ্ঠান উদ্যাপন করা যায় গাজী দেলোয়ার হোসেন তার দৃষ্টান্ত স্থাপন করলেন।

গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করছেন হাফেজরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

#

যৌথ অভিযানে ৯ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

#

কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও  দোয়ার মাহফিল

#

কুমিল্লায় ১৫ হাজার বন্যা কবলিত মানুষের পাশে মেঘনা গ্রুপ

#

মধ্যরাতে ঢাকাগামী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

#

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

#

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied