কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড প্রান-আর এফ এল ডিপোতে আগুন।

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
প্রান-আর এফ এল ডিপোতে আগুন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রাণ আরএফএল এর একটি ডিপোতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই আগুন লাগে। বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলমান আছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গুদামটিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি  ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণ হতে সময় লাগেব। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে।


কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে চিপসের প্যাকেটে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে আমাদের ইউনিট গুলো কাজ করছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied