ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ

Megna Tv

৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জিহাদ মিয়া নামে মাস বয়সী এক শিশুর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে শিশুর মায়ের দাবি তার ঘুমন্ত শিশুর মুখে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন শিশুর মা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ঈশাননগর গ্রামে ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুর মা লিমা আক্তার জানান, গত রবিবার সন্ধ্যার পর তার মাস বয়সী শিশুকে ঘুম পাড়িয়ে বাড়িতে কাজ সারছিলেন। কাজ শেষে সে রুমে গিয়ে দেখতে পায় শিশু জিহাদ ঘুমাচ্ছে। সময় তার শ্বশুর তাকে ডেকে এনে বুঝাচ্ছিলেন ভাদ্র মাস এলে ছোট ছোট শিশুদের ওপর প্রেতাত্মাদের কুনজর পড়ে। কথা শুনে ভয় পেয়ে যায় জিহাদের মা লিমা আক্তার। রাত ১০টার দিকে রুমে গিয়ে ছেলেকে ঘুমে দেখে পাশের রুমে বড় বোনের সঙ্গে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর বোনের সঙ্গে কথা বলতে বলতে নিজের রুমে ফিরে এসে বিষের গন্ধ পায়। তিনি বলেন, হঠাৎ জিহাদের চিৎকার শুনতে পাই। তখন সে চিৎকার আর বমি করছিল।

পরে জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied