বেইলি ব্রিজ ভেঙে ডোবায় ট্রাক

Megna Tv

২৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
শুক্রবার রাতে বেইলি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায় ট্রাক।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক ডোবার পানিতে পড়ে গেছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার পর থেকে টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে দেলদুয়ারের যোগাযোগ সড়কপথ বন্ধ হয়েছে। অপরদিকে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরে যাচ্ছে বিভিন্ন যানবাহন।

স্থানীয় হুমায়ুন, লাল মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় ভেঙে পানিতে পড়ে যায়।

তারা আরও বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেল। তাই এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানান।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied