বিদেশগামী যাত্রীদের জন্য পুলিশের নির্দেশনা

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পুলিশের নির্দেশনা

বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। এ সময় বিমানবন্দরের আশপাশের বেশকিছু সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের ট্র্যাফিক বিভাগ। বিদেশগামী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে।

রোববার (৪ ফেব্রুয়ারি) উত্তরা ও টঙ্গী হয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্র্যাফিক বিভাগের উপ- কমিশনার আব্দুল মোমেন জানান, ঢাকা থেকে উত্তরামুখী গাড়িগুলোকে নিকুঞ্জ থেকে ঘুরিয়ে দেয়া হবে। তবে এয়ারপোর্টের যাত্রী আনা-নেওয়া, উত্তরার আবাসিক বাসিন্দা এবং জরুরি সেবার গাড়িগুলো যেতে পারবে।

ঝামেলা এড়াতে বিদেশগামী যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং সাথে যথাযথ নথিপত্র রাখার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িলে যেখানে নেমেছে, সেখান থেকে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু বিমানবন্দর ব্যবহারকারী, উত্তরার বাসিন্দা ও জরুরি সেবার গাড়িগুলো যেতে পারবে।

উপ- কমিশনার জানান, মিরপুরের কালশি হয়ে ইসিবি চত্বর হয়ে যে গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে উত্তরা যাবে, তাদের ফ্লাইওভারের ওপরে ওয়াই ক্রসিংয়ে ঘুরিয়ে বনানীর দিকে পাঠানো হবে।

মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস জাহাঙ্গীর গেট হয়ে গাবতলী দিয়ে যাবে। রোববার ভোর থেকে এই বিকল্প পথে চলাচল করবে যানবাহনগুলো।

ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মোনাজাত শেষ হওয়া বা ভিড় না কমা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করবে, সেসব গাড়ি বিভিন্ন পথে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ, দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনির শিকার ইউপি চেয়ারম্যান

#

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রকাশ করা হবে: মন্ত্রী

#

আত্মসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

#

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

#

বিজিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন হীরা

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

#

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

Link copied