যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Megna Tv

২৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিক মিয়া, নেত্রকোণা প্রতিনিধি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু।বক্তব্য দেন- আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডা. মাজহারুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোণা সরকারি কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এস এম মুসা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তদান ও রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

আগামীকাল বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

#

অভিষিক্ত তামিমের অর্ধশতকে টাইগারদের সহজ জয়

#

জয়, পুতুল ও ববির অ্যাকাউন্ট জব্দ

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

#

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

#

সালমান-আনিসুল-জিয়াউলকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

#

নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ বললেন প্রধানমন্ত্রী

#

ঈদযাত্রার শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে, সহজেই কাটবেন যেভাবে

Link copied