ইজতেমা আয়োজনে সাদপন্থীদের নতুন শর্ত দিল সরকার

Megna Tv

৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ইজতেমা

গাজীপুরের টঙ্গী ময়দানে আগামী বছর থেকে আর বিশ্ব ইজতেমার আয়োজন করতে পারবেন না তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থীরা—এমন শর্তে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এবার বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনটি সিদ্ধান্তের কথা প্রজ্ঞাপনে উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেগুলো হলো:

১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নিজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তারা বিশ্ব ইজতেমা ও তাবলীগের কোনো কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নিজামের নিকট হস্তান্তর করা হবে।

নতুন শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারির পর সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, প্রজ্ঞাপন সম্পর্কে তারা অবগত আছেন।

প্রজ্ঞাপনের দুই নম্বর শর্তের বিষয়ে মোহাম্মদ সায়েম বলেন, ‘পুরোপুরি প্রজ্ঞাপনটি আমাদের কাছে আসলে আমাদের শীর্ষ মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।’

দ্বিতীয় পর্বের ইজতেমায় সাদপন্থীরা অংশ নেবেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মোহাম্মদ সায়েম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

#

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

#

ঢাকায় আসছেন ব্রেনডেন লিঞ্চ, আলোচনায় আসতে পারে যে বিষয়গুলো

#

আরও ২ জেলায় নতুন ডিসি নিয়োগ

#

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব নাসীরুদ্দীন পাটওয়ারী

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

ছায়ানটে হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুকী

#

বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কি কমবে?

#

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied