গাজীপুরে মিনিবাস, পিকআপভ্যান ও রেললাইনে অগ্নিসংযোগ

Megna Tv

১০ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুরে মিনিবাস, পিকআপ ভ্যান রেললাইনে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাড়া বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপ ভ্যানে থাকা ফয়েল পেপার চালকের আসন পুড়ে যায়।

ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক আব্দুল বারেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, রাতে বিএনপির নেতাকর্মীরা পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে আশপাশ থেকে বাঁশ, কাঠ আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied