ধানমন্ডি ৩২-এ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Megna Tv

২৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পুরোনো ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এরপর বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থার নেতাকর্মীরা।

১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগারে সাড়ে ৯ মাসেরও বেশি সময় বন্দি থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। সেই থেকে জাতি দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন।

#

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

#

বিএন‌পি ৬৩ আসন ছে‌ড়ে দি‌চ্ছে এন‌সি‌পি ও ইসলামপন্থী ক‌য়েক‌টি দ‌লের জন্য

#

রানা প্লাজা ধস : বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় ভুক্তভোগীরা

#

৭৫ সালের পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে : শেখ হাসিনা

#

আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক: তথ্যমন্ত্রী

#

আত্মহত্যা না হত্যা, বন্ধুর উদ্দেশে দেওয়া স্ট্যাটাস ঘিরে রহস্য

#

সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী

#

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

#

গণতন্ত্র ও রাষ্ট্র রক্ষায় ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করুন: চরমোনাই পীর

Link copied