সাত মাসে রাজশাহী মেডিকেলে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

গত সাত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন ১০ জন করে শিশু মারা গেছে। এক থেকে ২৮ দিন পর্যন্ত নবজাতকের মারা যাওয়ার ঘটনা বেশি ঘটেছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত মাসে হাসপাতালের শিশু ইউনিটে শিশু ভর্তি হয়েছে ২৮ হাজার ৪২৭ জন। এর মধ্যে মারা গেছে ২২৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জন শিশু মারা গেছে। মৃতের হার ৭.৯৩ শতাংশ। সবশেষ গত মার্চ মাসে মারা গেছে ৩০৬ শিশু।
‎

শিশু ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে নবজাতক ছিল পাঁচ শতাধিক। এছাড়া হাম, নিউমোনিয়া ও ঠাণ্ডাজনিত শ্বাসকষ্টে শিশুরা মারা গেছে। ‎আইসিইউ সংকটের কারণেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর মাসে ভর্তিকৃত ৪০৭০ জন শিশুর মধ্যে মারা গেছে ৩৩৬ জন, অক্টোবরে ৩৯০১ জন শিশুর মধ্যে ৩৪৪ জন, নভেম্বরে ৪১৯৯ জন শিশুর মধ্যে ৩৪৩ জন, ডিসেম্বরে ৩৭৪৩ জন শিশুর মধ্যে ৩৬১ জন মারা গেছে। এছাড়া এই বছরের জানুয়ারিতে ভর্তিকৃত ৩৭৩৫ জন শিশুর মধ্যে ২৭৬ জন, ফেব্রুয়ারিতে ৪২৫৭ জন শিশুর মধ্যে ২৯১ জন, মার্চে ৪৫২২ জন শিশুর মধ্যে ৩০৪ জন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বলেন, এক থেকে ২৮ দিন পর্যন্ত নবজাতকের মারা যাওয়ার ঘটনা গত বছর থেকে বেশি। এর আগে কিছুটা কম ছিল। নিউমোনিয়ার কারণে নবজাতকের মৃত্যুহার বেশি।



তিনি বলেন, ‘আমাদের আশপাশের দেশেও নবজাতকের মৃত্যু হার বেশি। তবে ২৯ দিন থেকে ১২ বছর বয়সী শিশু মৃত্যু হার কম।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied