পুকুর নিলাম নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কুড়িগ্রাম জেলার ম্যাপ।

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সরকারি পুকুর নিলামকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন এএসআই ওমর ফারুক কনস্টেবল রবিউল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী আল মামুন। ছাত্রলীগের চর রাজিবপুর উপজেলা সভাপতি খায়রুল ইসলাম দুই গ্রুপের মারামারির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আটকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের অনুসারী মাহবুবুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসচিব মাঈদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার উপজেলা পরিষদের অধীনে হ্যালিপ্যাড শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন পুকুর দুটি প্রকাশ্যে নিলাম দেওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক গ্রুপ সমন্বয় করার পাঁয়তারা করেন। এতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জুয়েল রানা গ্রুপ রাজি না হওয়ায় তাদের মাঝে বাগবিতণ্ডা হাতাহাতি হয়। সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো ওসি (তদন্ত) আতাউর রহমান পরিস্থিতি শান্ত করেন।

পরে উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষে ঢুকে তারেক গ্রুপ রাগান্বিতভাবে বলেন, তারা ছাড়া অন্য কেউ এই নিলামে অংশ নিতে পারবে না। ঘটনায় উত্তেজনা বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম মিশু ঘটনাস্থলে এসে তারেক গ্রুপকে জুয়েল গ্রুপের ওপর হামলার নির্দেশ দেয়। তখন দুগ্রুপের মধ্যে মারামারি শুরু হয়।

সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর চড়াও হয়ে প্লাস্টিকের টুল দিয়ে আঘাত করে তারেক গ্রুপ। এতে এএসআই ওমর ফারুক কনস্টেবল রবিউল ইসলাম এবং জুয়েল গ্রুপের কর্মী আল মামুন আহত হন। পরে আহত দুই পুলিশ সদস্য চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম মিশু বলেন, ‘ঘটনার সময় আমি উপজেলা চত্বরে ফুসকার দোকানে ছিলাম। কিন্তু আমি হুকুম দেইনি।

বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রলীগের চর রাজিবপুর উপজেলা সভাপতি খায়রুল ইসলাম বলেন, পুকুর নিলামকে কেন্দ্র করে না, অন্য একটি ঘটনায় টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে গেলে তারেক গ্রুপ তাদেরও মেরেছে।

চর রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, পুকুর নিলামকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে কিলঘুসির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়। ওইখানে পুলিশও ছিল।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিলামকে কেন্দ্র করে দুপক্ষের হট্টগোল হলে সেই নিলাম স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কাজে যারা ব্যাঘাত ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চর রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, পুকুর নিলামকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি হয়। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুজনকে আটক করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার

#

নিত্যপণ্যের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

#

এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

#

তালা ভেঙে কার্যালয় খুললেন বিএনপির নেতাকর্মীরা

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ভুয়া নার্স অপসারণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

#

অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিলোমিটারের কাজ মাসের পর মাস, কুমিল্লা আমতলীতে নিত্য দুর্ভোগ

#

মসজিদ-মন্দির-মাজারে হামলা গর্হিত কাজ: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied