গ্রেপ্তার হয়ে ৬ ঘণ্টা পর মুক্ত ইলিয়াস হোসেন

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মামলায় গ্রেপ্তার হয়ে ৬ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন আরেক আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন।

সম্প্রতি ইলিয়াস হোসেনের প্রকাশ করা কয়েকটি ভিডিও নিয়ে আপত্তি তোলেন জ্যাকব মিল্টন ও তার বোন নিরু নীরা।

ইলিয়াস হোসেনের ওই ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেন জ্যাকব মিল্টন ও তার বোন। এই মামলায় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, গত পহেলা ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। ফলে ওই দিন নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইলিয়াস হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান। পরে দুপুর দেড়টার দিকে ইলিয়াস হোসেনের জামিন মঞ্চুর করেন আদালত।

এ বিষয়ে জ্যাকব মিল্টন জানান, ওই মানহানিকর ভিডিওর ব্যাপারে আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে তিনি দ্রুত যথাযথ পদক্ষেপ নেবেন। তবে এ রিপোর্ট লেখার সময় ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পাওয়া যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

টানা ৭ দিন পর অবশেষে চালু হয়েছে ৯৯৯ এর কার্যক্রম

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

রাজনীতিতে এসে ভুল করেছেন কি? যা বললেন বাংলাদেশের সাবেক এই পেসার

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ ডলারসহ নারী আটক

#

ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

Link copied