বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে তাপমাত্রা

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বঙ্গোপসাগরে লঘুচাপ

বঙ্গোপসাগরে লঘুচাপে বাড়তে পারে তাপমাত্রা। সারাদেশে দিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পূর্বাভাসে তথ্য জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied